১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

‘জেএমবি সদস্য’সহ তিনজন গ্রেপ্তার

নওগাঁয় এক ‘জেএমবি’ ও ‘সর্বহারা পার্টির সদস্য’সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 09:42 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

Image
‘জেএমবি সদস্য’ আনোয়ার হোসেন
Image
এরশাদ ও খোকা

গ্রেপ্তারকৃতরা হলেন রাণীনগর উপজেলার আমগ্রাম এলাকার আব্দুর রশীদের ছেলে ‘জেএমবি সদস্য’ আনোয়ার হোসেন এবং আত্রাই উপজেলার পাইকড়া বড়বড়িয়া গ্রামের পানাউল্লাহর ছেলে এরশাদ (৩৫) ও বান্দায়খারা গ্রামের আব্দুল জব্বারের ছেলে খোকা (৩০)।

রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকাল ৪টায় আবাদ পুকুর বাজার থেকে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

“আনোয়ার ২০০৪ সালে রাণীনগর ও আত্রাই উপজেলাসহ আশপাশের এলাকায় সিদ্দিকুল ইসলাম ওরফে ‘বাংলা ভাইয়ের’ জেএমবির সহযোগী হিসেবে কথিত সর্বহারা নিধনের নামে হত্যাযজ্ঞ, নির্যাতন, লুটতরাজ ও ঘরবাড়ি ভাঙচুর করে।”

দীর্ঘদিন পলাতক থাকা ‘দুই মামলার আসামি’ আনোয়ার নতুন করে নাশকতায় জড়িত কি না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ওসি জানান।

অপরদিকে আত্রাই থানার পুলিশ দুই ‘সর্বহারা পার্টির সদস্যকে’ গ্রেপ্তার করেছে।

ওসি বদরুদ্দোজা বলেন, নবগঠিত এক সর্বহারা পার্টির নামে আত্রাই উপজেলার সুন্ন্যাসবাড়ী গ্রামের মোজাম্মেল হক মাস্টারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে গত ২৬ মার্চ রাতে তার বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

“এ ঘটনায় মোজাম্মেল হক থানায় মামলা করলে মঙ্গলবার রাত ৮টার দিকে আব্দুল আলিম খোকাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার বরে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে মান্দা শহর এলাকা থেকে এরশাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।”

ওসি আরও বলেন, এরশাদ আত্রাই উপজেলায় নবগঠিত সর্বহারা দলের সভাপতি। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে।

অপরদিকে খোকার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে বলে ওসি জানান।