১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

নওগাঁয় জেএমবি সদস্য গ্রেপ্তার

নওগাঁয় হত্যা মামলার আসামি এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 04:31 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

বুধবার বিকালে রানীনগর উপজেলার আবাদপুকুর হাট থেকে আনোয়ার হোসেন নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ার ওই উপজেলার আমগ্রামের বাসিন্দা।

রানীনগর থানার ওসি আব্দুল লতিফ খান বলেন, বেলা ৩টার দিকে আবাদপুকুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

“এ এলাকায় বাংলা ভাইয়ের তৎপরতা চলার সময় আব্দুস সামাদ ও জিয়াউর রহমান নামের দুই ব্যক্তিকে হত্যার মামলার অন্যতম আসামি হলেন আনোয়ার হোসেন।”

এতদিন তিনি পলাতক ছিলেন বলে জানান ওসি।