২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালীতে মহাসড়কের ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 01:18 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

শুক্রবার গভীর রাতে মাগুরা-ফরিদপুর মহাসড়কে হাবিবুল বাশার খামারের কাছে বাসে ডাকাতির প্রস্তুতির সময় তাকে আটক করো হয় বলে র‌্যাব ফরিদপুর ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর আবদুল্লা আল হাসান জানান।

আটক খায়রুজ্জামান খাজার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা ও ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে।    

র‌্যাব কর্মকর্তা আবদুল্লা বলেন, গোপন খবর পেয়ে মহাসড়কে বাসে ডাকাতির প্রস্তুতির সময় খায়রুজ্জামানকে আটক করা হয়।

“এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ানশুটার গান, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, রামদা ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।”