২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় হাতবোমায় আহত ৩

চুয়াডাঙ্গা সদরে দুর্বৃত্তের ছোড়া হাতবোমায় তিন যুবক আহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 11:35 AM

Updated : 20 Aug 2022, 12:27 PM

চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার মাছেরদাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মাছেরদাইড় গ্রামের সাহেব আলীর ছেলে সাগর হোসেন (২৮), জাহাঙ্গীর আলীর ছেলে তোতা মিয়া (২২) ও রহমত আলীর ছেলে মোহাম্মদ বিষু (৩০)। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি সাইফুল বলেন, রাতে গ্রামের ‘সোনার বাংলা ক্লাবে’র সামনে বসে গল্প করছিল স্থানীয়রা।এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। সেখানে থাকা অন্যরা তাদের হাসপাতালে নিয়ে আসে।

এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানান ওসি সাইফুল।