২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্তের জন্য দাফনের চার মাস পর ফের লাশ তুলল

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ময়নাতদন্তে এমন প্রতিবেদন দেওয়ায় ফের তদন্তে দিনাজপুরে একজনের লাশ তোলা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 08:29 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

দাফনের প্রায় চার মাস পর মঙ্গলবার দিনাজপুরের খানসামা উপজেলায় জমি সংক্রান্ত সংঘর্ষে নিহত ইছাহাক আলী কান্দুর (৭০) লাশ আদালতের আদেশে তোলা হয়েছে।

২০১৫ সালের ৭ ডিসেম্বর জমির দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ইছাহাক মারা যান।

মামলার তদন্ত কর্মকর্তা খানসামা থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তবে আঘাতে তার রক্তপাত হয়নি।

“মামলা হত্যা হিসাবে নেওয়া হলেও ময়নাতদন্ত প্রতিবেদনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলা হয়েছে। এর ভিত্তিতে আদালতে অভিযোগপত্র দেওয়ায় বাদী পুনঃ ময়নাতদন্তের আবেদন করে।”

লাশ উত্তোলনের সময় খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেবুর রহমান, দিনাজপুর পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দীন উপস্থিত ছিলেন। 

ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।