১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’, প্রধান আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় দুই বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে দলবেঁধে রাতভর ধর্ষণের অভিযোগে দায়ের মামলার প্রধান আসামি খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 01:00 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

পুরানো খবর:

লক্ষ্মীপুরে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’

উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে রোববার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কমলনগর থানার ওসি কবির হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।”

গত ২৯ মার্চ মঙ্গলবার রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় ওই গণধর্ষণের ঘটনা ঘটে বলে তাদের পরিবারের অভিযোগ।

এ অভিযোগে দায়ের দুই মামলার মামলার আসামিরা হলেন তোরাবগঞ্জ ইউনিয়নের মৃত ইস্রাফিলের ছেলে মো. খোকন, মৃত সোলেমানের ছেলে মো. সিরাজ, ইসামাইল হোসেনের ছেলে মো. ইউছুফ ও মৃত হোসেন আহাম্মদের ছেলে মো. আবদুল করিম। আরেকজন রয়েছে অজ্ঞাত পরিচয় আসামি।

নির্যাতনের শিকার বড় বোন বলেন, তাদের এলাকার মো. খোকন তাকে পছন্দ করত। মঙ্গলবার রাত ৯টার দিকে খোকন তার বাড়িতে গিয়ে তাকে বের হতে বলে। তিনি একা বের হতে রাজি না হলে ছোট বোনকে সঙ্গে নিয়ে বের হতে বলে খোকন।

পরে দুই বোন ঘর থেকে উঠানে বের হলে ৪/৫ জন মিলে তাদের মুখ বেঁধে স্থানীয় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় তারা। ওই বাড়ির পুকুর পাড়ে রাতভর তাদের ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি।

ছোট বোন বলেন, খোকনের চাচাত ভাই সিরাজ তার গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেছে। এছাড়া খোকন ও সিরাজের বন্ধু ইউছুফ ও আবদুল করিমও তাদের দুবোনকে ধর্ষণ করে।

তাদের মা সাংবাদিকদের বলেন, রাতে তিনি ঘুমিয়েছিলেন। ওই সময় ‘বখাটে’ খোকন, সিরাজসহ তাদের কয়েকজন সহযোগী মিলে তার দুই মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করেছে।

সকালে স্থানীয়দের সহযোগিতায় একটি কলাবাগান থেকে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করেন বলে জানান তিনি।