২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিহাতীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 09:43 AM

Updated : 20 Aug 2022, 12:24 PM

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পংলী এলাকার উৎসব ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহ আলম জানান।

নিহত অটোরিকশা চালকের নাম সাদিকুল ইসলাম। তিনি কালিহাতীর জোকারচর এলাকার আক্তার হোসেনের ছেলে।

হতাহত অন্যদের নাম-পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

এসআই শাহ আলম বলেন, ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী চিনিবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এলাকাবাসী পাঁচজনকে আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সাদিকুল ও অন্য একজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুজাহিদুল ইসলাম বলেন, “দুজনের মৃত্যু হয়েছে। তবে আহত অন্য তিনজনের চিকিৎসা চলছে।”