নওগাঁয় ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার
নওগাঁর রাণীনগর উপজেলায় এক ‘জেএমবি সদস্য ও বাংলা ভাইয়ের অন্যতম সঙ্গীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বড়গাছা এলাকা থেকে মুসকা বাবুকে গ্রেপ্তার করা হয় বলে রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বড়গাছা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বাবুকে গ্রেপ্তার করে।
“বাবু জেএমবির সক্রিয় সদস্য ও বাংলা ভাইয়ের অন্যতম সঙ্গী। এলাকার আলোচিত সুফল-সুশান্ত অপহরণ মামলার অন্যতম আসামি বাবু দীর্ঘদিন ধরে পলাতক ছিল।”
জিজ্ঞাসাবাদ শেষে বাবুকে আদালতে হাজির করা হবে বলে ওসি লতিফ জানান।
