ভোলার ১১টিতে আ.লীগ জয়ী
দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে ভোলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টিতে বেসরকারিভাবে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান এ তথ্য দেন।
চরফ্যাশন উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়। প্রতিটিতেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।
এরা হলেন, আব্দুল্লাপুর ইউনিয়নে আল এমরান প্রিন্স, আবু বরকপুর ইউনিয়নে সিরাজুল ইসলাম, ওসমানগঞ্জ ইউনিয়নে আশ্রাফুল ইসলাম, চর মানিকা ইউনিয়নে শফিউল্ল্যাহ হাওলাদার ও রসুলপুর ইউনিয়নে জহিরুল ইসলাম পণ্ডিত।
লালমোহন উপজেলার দুটি ইউনিয়নেই আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন।
এরা হলেন, রমাগঞ্জ ইউনিয়নে মো. মোস্তফা মাস্টার ও বদরপুর ইউনিয়নে ফরিদ তালুকদার।
মনপুরা উপজেলার দুটি ইউনিয়নেই সরকার দলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছে। বিজয়ীরা হলেন, উত্তর সাকুচিয়া ইউনিয়নে মো. জাকির হোসেন ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে মো. অলি উল্ল্যাহ কাজল।
ভোলার সদর উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে কাচিয়া ইউনিয়নে জহিরুল ইসলাম নকিব আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় অন্য দুটি ইউনিয়নের চেয়ারম্যান পদের ভোট গ্রহণ। এরমধ্যে পূর্ব ইলিশা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. হাছনাইন আহম্মেদ বিজয়ী হয়েছেন।
তবে রাজাপুর ইউনিয়নের ফলাফল এখনও পাওয়া যায়নি। এ ইউনিয়নের ৪টি কেন্দ্রে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত এবং সাংবাদিকসহ ৮ জন গুলিবিদ্ধ হন।
