কিবরিয়া হত্যা: আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরও তিনজন সাক্ষ্য দিয়েছেন।
শাহ এ এম এস কিবরিয়া (ফাইল ছবি)
এরা হলেন ঘটনার প্রত্যক্ষদর্শী হবিগঞ্জের আলী আকবর, জসিম উদ্দিন ও সোহেলুর এহসান ।
মামলাটিতে আদালত এ পর্যন্ত ১৮ জনের সাক্ষ্য নিল।
কিশোর কুমার বলেন, সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের বরখাস্ত মেয়র জিকে গৌছসহ ১৩ আসামির উপস্থিতিতে আদালত ঘটনার তিন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ করেন।
“অসুস্থতার কারণে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়নি।”
একই সঙ্গে আগামী ৭ এপ্রিল আদালত এ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ঠিক করেছে বলে জানান তিনি।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
তিন দফা তদন্তের পর ২০১৪ সালের ২১ ডিসেম্বর আরিফুল, গউছ ও খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ মোট ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।
