১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ট্রাকচালক-সহকারী হত্যায় আটক ১

রংপুরে ট্রাকচালক ও তার সহকারীকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে, যিনি মহাসড়ক ডাকাত দলের সদস্য বলে পুলিশের দাবি।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 01:16 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

শনিবার সকালে সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান।

আটক জুয়েল রানা (৩০) দীর্ঘদিন ধরে রংপুর ও দিনাজপুরে সড়ক ডাকাতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক সড়ক ডাকাতির মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আজিজুল।

গত বৃহস্পতিবার রংপুর মহানগরীর তাজহাটে কবরস্থান সংলগ্ন একটি হিমাগারের সামনে একটি ট্রাক থেকে চালক কোরাইশ খান (৩৫) ও তার সহকারী রমজান আলীর (২২) লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কোরাইশের বড় ভাই আব্দুল করিম খান বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই অজ্ঞাত পরিচয়ের আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

পরিদর্শক আজিজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্বৃত্তরা ৭২০ বস্তা চাল লুট করে কোরাইশ খান ও রমজান আলীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে বলে তদন্তে নিশ্চিত হয়েছি। 

“মঙ্গলবার রাত রাতে শহরের পুলহাট এলাকায় সোহা অটোমেটিক রাইস মিল্স থেকে ৪০০ বস্তা এবং এন জামান রাইস মিল্স থেকে ৩২০ বস্তা চাল নিয়ে দিনাজপুরের ফুলবাড়ি-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিকে রওনা দেন তারা। এরপর বৃহস্পতিবার তাদের লাশ উদ্ধার করা হয়।

ওইদিন দুর্বত্তরা ট্রাকটি ছিনতাই এবং চাল লুটের পর তাদের হত্যা করে

ধারণা করা হচ্ছে, বলেন তিনি।

পুরনো খবর:

রংপুরে ট্রাকের ভেতর চালক ও সহকারীর লাশ