২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 12:55 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন উপজেলার কুমিরা গ্রামের হাসান আলী সরদার ছেলে ইয়াকুব আলী সরদার (৪৮) ও একই গ্রামের জব্বার বিশ্বাসের ছেলে আব্দুর রহিম বিশ্বাস (৪৫)।

আহত মো. আব্দুল আলীমকে (৩২) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম জানান, তিন মোটরসাইকেল আরোহী সাতক্ষীরার দিক থেকে কুমিরার দিকে যাচ্ছিলেন।

“পথে পাটকেলঘাটার কুমিরা হাইস্কুলের সামনে একটি তেলবাহী লরি পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”

স্থানীয়রা চালকসহ লরিটিকে আটক করেছে বলে জানান তিনি।