বরিশালে ৬১ ইউপিতে আ.লীগ জয়ী
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বরিশালের ৭৪ ইউনিয়নের মধ্যে ৬১টিতে আওয়ামী লীগ প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
চারটিতে স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা একটি করে ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আর কোনো প্রার্থী না থাকায় একটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
মঙ্গলবার যে ৭৩টি ইউপিতে ভোট হয়েছে, তার মধ্যে পাঁচটি ইউনিয়নের ফলাফল বিভিন্ন জটিলতায় স্থগিত রয়েছে।
মঙ্গলবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান ভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
বিজয়ীরা হলেন:
বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন: আরিফুজ্জামান মুন্না (নৌকা), চরবাড়িয়া ইউনিয়ন: মাহতাব হোসেন (নৌকা), চরকাউয়া ইউনিয়ন: মনিরুল ইসলাম (নৌকা), কাশিপুর ইউনিয়ন: কামাল হোসেন মোল্লা (নৌকা), রায়পাশা-কড়াপুর ইউনিয়ন: হাবিবুর রহমান খোকন (নৌকা), জাগুয়া ইউনিয়ন: মোস্তাক আলম চৌধুরী (নৌকা), চন্দ্রমোহন ইউনিয়ন: একেএম আবদুল আজিজ (নৌকা), টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন: বাহ উদ্দিন আহমেদ (নৌকা), চরমোনাই ইউনিয়ন: সৈয়দ এহছাক মো. আবুল খায়ের (ইসলামি আন্দোলন বাংলাদেশ-হাতপাখা) ও চাঁদপুরা ইউনিয়ন: আমানউল্লাহ্ আমান (স্বতন্ত্র-চশমা)।
গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন: ফারুক হোসেন মোল্লা (নৌকা), নলচিড়া ইউনিয়ন: গোলাম হাফিজ মৃধা (নৌকা), মাহিলাড়া ইউনিয়ন: সৈকত গুহ (নৌকা), খাঞ্জাপুর ইউনিয়ন: নুর আলম সেরনিয়াবাত (নৌকা), চাঁদশী ইউনিয়ন: কৃষ্ণ কান্ত দে (নৌকা), বাটাজোর ইউনিয়ন: আ. ওব হাওলাদার (নৌকা) ও বার্থী ইউনিয়ন: শাহজাহান প্যাদা (নৌকা)।
আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন: বিপুল দাস (নৌকা), বাগধা ইউনিয়ন: আমিনুল ইসলাম বাবুল ভাট্টি (নৌকা), রাজিহার ইউনিয়ন: ইলিয়াছ তালুকদার (নৌকা), গৈলা ইউনিয়ন: সোয়েব ইমতিয়াজ (নৌকা) ও রতপুর ইউনিয়ন: গোলাম মোস্তফা সরদার (নৌকা)।
বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন: আসাদুজ্জামান খান (নৌকা), রঙ্গশ্রী ইউনিয়ন: বশির উদ্দিন (নৌকা), পাদ্রীশিবপুর ইউনিয়ন: আবুল বাশার (নৌকা), গারুরিয়া ইউনিয়ন: এএসএম জুলফিকার হায়দার (নৌকা), ফরিদপুর ইউনিয়ন: এসএম শফিকুর রহমান (নৌকা), কবাই ইউনিয়ন: জহিরুল হক তালুকদার (নৌকা), কলসকাঠী ইউনিয়ন: আবদুল রাজ্জাক তালুকদার (নৌকা), নলুয়া ইউনিয়ন: আসম ফিরোজ আলম খান (নৌকা), দুধল ইউনিয়ন: গোলাম মোর্শেদ খান (নৌকা), চরাদী ইউনিয়ন: মোহাম্মদ শফিকুল ইসলাম (নৌকা) ও দাড়িয়াল ইউনিয়ন: এমএ জব্বার বাবুল (স্বতন্ত্র-আ.লীগ বিদ্রোহী)
হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন: মোহাম্মদ আব্দুল লতিফ (নৌকা), গুয়াবাড়িয়া ইউনিয়ন: শাহজাহান তালুকদার (নৌকা), বড়জালিয়া ইউনিয়ন: মোহাম্মদ সাহাবুদ্দিন (নৌকা) ও মেমানিয়া ইউনিয়ন: নাসির উদ্দিন (নৌকা)।
মুলাদী উপজেলার মুলাদী ইউনিয়ন: কামরুল আহসান (নৌকা), কাজিরচর ইউনিয়ন: মন্টু বিশ্বাস (নৌকা), চরকালেখা ইউনিয়ন: মোহসিন উদ্দীন খান (নৌকা), সফিপুর ইউনিয়ন: আবু মুসা (নৌকা), নাজিরপুর ইউনিয়ন: আবু হাসনাত জামান (নৌকা) ও গুছুয়া ইউনিয়ন: মোকশেদ আলম (লাঙ্গল)।
মেহেন্দিগঞ্জ উপজেলার মেহেন্দিগঞ্জ ইউনিয়ন: মোস্তাফিজুর রহমান রিপন (নৌকা), ভাষানচর ইউনিয়ন: নজরুল ইসলাম খান চুন্নু (নৌকা), উলানিয়া ইউনিয়ন: আলতাফ হোসেন (নৌকা), চরগোপালপুর ইউনিয়ন: সামছুল বারী (নৌকা), বিদ্যানন্দপুর ইউনিয়ন: জলিল মিয়া (নৌকা), জাঙ্গালিয়া ইউনিয়ন: আ. কাদের ফরাজী (স্বতন্ত্র-আ’লীগ বিদ্রোহী) ও দড়িচর খাজুরিয়া ইউনিয়ন: মোস্তফা রাড়ী (স্বতন্ত্র-আ.লীগ বিদ্রোহী)।
বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন: জয়নাল আবেদীন হাওলাদার (নৌকা), কেদারপুর ইউনিয়ন: নুরে আলম (নৌকা), জাহাঙ্গীরনগর ইউনিয়ন: এসএম তারিকুল ইসলাম (নৌকা) ও দেহেরগতি ইউনিয়ন: মশিউর রহমান (হাতুড়ি)।
বানারীপাড়া উপজেলার বানারীপাড়া ইউনিয়ন: জলিল ঘরামী (নৌকা), চাখার ইউনিয়ন: খিজির সরদার (নৌকা), সলিয়াবাকপুর ইউনিয়ন: মোহাম্মদ জিয়াউল হক (নৌকা), সৈয়দকাঠী ইউনিয়ন: আব্দুল মন্নান মৃধা (নৌকা), ইলুহার ইউনিয়ন: শহিদুল ইসলাম (নৌকা), বিশারকান্দি ইউনিয়ন: সাইফুল ইসলাম (নৌকা) ও বাইশারী ইউনিয়ন: মাইনুল হাসান (নৌকা)।
এই উপজেলার উদয়কাঠী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রাহাদ আহম্মেদ।
উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন: ইউসুফ হাওলাদার (নৌকা), সাতলা ইউনিয়ন: আ. খালেক আজাদ (নৌকা), ওটরা ইউনিয়ন: শাহাদাত হোসেন (নৌকা), জল্লা ইউনিয়ন: বিশ্বজিৎ হালদার (নৌকা), শোলক ইউনিয়ন: কাজী হুমাউন কবির (নৌকা), হারতা ইউনিয়ন: ডা. হরেন রায় (নৌকা) ও বরাকোঠা ইউনিয়ন: সহিদুল ইসলাম (নৌকা)।
স্থগিত হয়েছে:
বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ও চরামদ্দি ইউনিয়ন, মেহেন্দিগঞ্জের চানপুর ও বাবুগঞ্জের রহমতপুর ও চাঁদপাশার ফলাফল স্থগিত করা হয়েছে।
