বিএনপির ১১০০ নেতাকর্মী আ.লীগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির সহস্রাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
বিএনপির ষষ্ঠ কাউন্সিলের আগে শুক্রবার রাতে খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের হাতে ফুলের তৈরি নৌকা তুলে দিয়ে আদিতমারী উপজেলা বিএনপির সভাপতি ও ভেলাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলী ১১০০ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ক্ষমতাসীন দলে যোগ দেন।
আওয়ামী লীগে যোগ দানকারীদের মধ্যে রয়েছেন ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, ইউনিয়ন ছাত্রদল সভাপতি।
এ সময় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
