২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

দিনাজপুরে একটি স্কুল থেকে ‘টাইম বোমা’ সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 11:52 AM

Updated : 12 Apr 2022, 01:39 AM

শনিবার সকালে শহরের কলোজিয়েট স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে বস্তুটি উদ্ধার করা হয় বলে জানান দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক বাদল কুমার।

তিনি বলেন, “স্কুলের নৈশ প্রহরী আব্দুল মান্নান ক্যাম্পাসের ভেতরে অভিভাবক ছাউনিতে বস্তুটি পড়ে থাকতে দেখে হাতে তুলে নেন। পরে তা শিক্ষকদের নজরে আসলে পুলিশে খবর  দেন।” 

পুলিশ বস্তুটি উদ্ধার করে থানায় এনে পানিতে ডুবিয়ে রেখেছে বলে জানান তিনি।

এসআই বাদল বলেন, “বস্তুটিতে পাঁচটি পাইপসহ সার্কিট, বিভিন্ন ধরনের তার, ডিভাইস ও ডিসপ্লে সংযুক্ত রয়েছে।”

বস্তুটি আসলেই বোমা কিনা তা পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

এদিকে ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ায় স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান স্কুলের অধ্যক্ষ হাবিবুল ইসলাম।