২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভোলায় শিশুর লাশ উদ্ধার

ভোলার চরফ্যাশনে একদিন আগে ‘নিখোঁজ’ এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 10:28 AM

Updated : 12 Apr 2022, 01:39 AM

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাজারীগঞ্জ গ্রামের একটি ডোবায় লাশটি পাওয়া যায় বলে শশীভূষন থানার ওসি আবুল বাশার জানান।

‍নিহত মহুয়া (৩) হাজারীগঞ্জ গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের মেয়ে।

শিশুর বাবার বরাত দিয়ে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, “বৃহস্পতিবার শিশুটি নিখোঁজ হয়। এ নিয়ে রাতে এলাকায় মাইকিং করা হয়েছে।”

ওসি বাশার বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই গ্রামের একটি ডোবা থেকে মহুয়ার লাশ উদ্ধার করা হয়। 

শিশুটির মৃত্যুর কারণ সর্ম্পকে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।