২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাজবাড়ীতে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 05:46 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

মঙ্গলবার গভীর রাতে এ ঘটনায় নিহত আমীর শিকদার (৪৫) ওই গ্রামের বাজু শিকদারের ছেলে।

পাংশা থানার ওসি আবু শামা ইকবাল হায়াৎ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে অন্তত ৪০টি ক্ষতচিহ্ন রয়েছে। তবে হত্যার কারণ জানতে পারেনি পুলিশ।

‘ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।’

নিহতের লাশ ময়াতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।