নাটোরে কিশোরের লাশ উদ্ধার
নাটোরের নলডাঙ্গায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার খাজুরা ডাঙ্গাপাড়ার একটি গমক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
আনুমানিক ১৬/১৭ বছর বয়সী ওই কিশোরের পরিচয় জানা যায়নি।
নলডাঙ্গা থানার ওসি সুবীর দত্ত জানান, গম ক্ষেতে উপুড় হয়ে পড়ে থাকা লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওই কিশোরের গায়ে শার্ট থাকলেও নিম্নাঙ্গে কোনো পোশাক ছিল না বলে জানান ওসি।
