১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে নিখোঁজ ৪ শিশুকে পাওয়া গেছে

হবিগঞ্জে নিখোঁজ চার শিশুকে সদর উপজেলার বালিখাল গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 11:30 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

পুরানো খবর:

হবিগঞ্জে ফের ৪ শিশু নিখোঁজের খবর

শনিবার রাত ৯টার দিকে নিখোঁজ নয়নের ফুফুবাড়ি থেকে তাদের উদ্ধার করা হয় বলে সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

শুক্রবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংবাজার এলাকার বাছিরগঞ্জ পূর্ব নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসা থেকে রাব্বি (১৩), ইমতিয়াজ (১২), সুহানুর (১১) ও নয়ন (১২) নামে চার শিক্ষার্থী নিখোঁজ হয়।

এর আগে জেলার বাহুবল উপজেলায় চার শিশু নিখোঁজের পর তাদের লাশ পাওয়া যায়। এক মাসের মধ্যে আবার চার শিশু নিখোঁজের খবরে সারা হবিগঞ্জে অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।