২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 08:38 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

শুক্রবার মুড়াপাড়া নামাবাজার সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার এসআই মাসুদ রানা।

এসআই সাংবাদিকদের জানান, দুপুরে সুইপার কলোনির বাসিন্দা ওই কিশোর (১৭) তিন বছর বয়সী স্থানীয় এক শিশুকে চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে বাইরে নিয়ে যায়।

“পরে কলোনির একটি সরু গলিতে নিয়ে ধর্ষণ করার সময় শিশুর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে আটক করে পুলিশে দেয় এবং আহত শিশুকে সদর হাসপাতালে ভর্তি করে।”

বিকালে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।