২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দহবন্দ ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 07:30 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা প্রামানিক রাজুকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার জরমনদী এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ঝিনিয়া এমএ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার দক্ষিণ ধুমাইটারী গ্রামের আবুল হোসেন প্রামানিকের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, গোলাম মোস্তফার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একাধিক নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তিনি এতদিন পালাতক ছিলেন।

“পলাতক থাকা অবস্থায় তিনি আসন্ন ইউপি নির্বাচনে দহবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচারণা চালিয়ে আসছিলেন। গোপন এ খবর পেয়ে জরমনদী এলাকা থেকে বিকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

গোলাম মোস্তফা জামায়াতের সক্রিয় কর্মী বলেও জানান তিনি।