২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় ‘আ. লীগ বিদ্রোহীর’ হামলায় আহত ৫

সাতক্ষীরার তালার খলিলনগর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ উঠেছে দলের বিদ্রোহীর বিরুদ্ধে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 11:48 AM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বুধবার রাত দেড়টার দিকে উপজেলার হরিৎচন্দ্র পূজামন্দির এলাকায় নির্বাচনী প্রচারণায় এ হামলায় চেয়ারম্যানসহ পাঁচজন আহত হয়েছেন।

আহত বাবলুকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমান চেয়ারম্যান বাবলুকে আওয়ামী লীগ মনোনয়ন দেয়।

আর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরদার রাজু আহমেদকে দল মনোনয়ন না দিলেও নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

তালা থানার ওসি কামরুল ইসলাম জানান, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

“এ ঘটনায় চেয়ারম্যান বাবলুসহ পাঁচজন মারাত্মক আহত হয়েছেন।”

ঘটনাস্থলে পুলিশ মোতায়োন করা হয়েছে। বর্তমনে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি।

বাবলুর সমর্থকদের অভিযোগ, রাজুর লোকজনই জনসংযোগের সময় এ হামলা চালিয়েছে। এ সময় রড দিয়ে বাবলুর মাথা ও শরীরে আঘাত করে তারা।

রাজুর পক্ষের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।