‘বিদ্রোহীর’ হামলায় আহত আ. লীগ প্রার্থীর কর্মী
সাতক্ষীরায় আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর দুই কর্মীকে জখম করার অভিযোগ উঠেছে বিদ্রোহী ও তার লোকজনের বিরুদ্ধে।
রোববার বিকালে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে এ হামলা হয়।
আহতরা হলেন খাজরা গ্রামের আনিস সরদার ও হান্নান সরদার। তাদের স্থানীয় জাগিরমহল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ হামলায় জড়িত অভিযোগে পুলিশ ইয়াকুব হোসেন নামে একজনকে আটক করেছে।
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ ডালিম বলেন, তার সমর্থকরা খাজরা বাজারে নির্বচনী প্রচার করার সময় দলের বিদ্রোহী প্রার্থী রুহুল কুদ্দুসের নেতৃত্বে একদল সমর্থক তার সমর্থদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং একজনকে ধরে পুলিশে দেয় বলে জানান তিনি।
আশাশুনি থানার ওসি আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
