২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 02:00 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

শনিবার কুমিল্লা রেলস্টেশন সংলগ্ন ধর্মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি থানার ওসি আবদুর রব।

নিহত সোহাগ চন্দ্র সরকার চান্দিনা উপজেলার কংগাই গ্রামের সুনীল চন্দ্র সরকারের ছেলে।

ওসি বলেন, সকালে রেল স্টেশনে সোহাগের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ তার লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, শুক্রবার সোহাগ চান্দিনায় কাকার বাড়ি বেড়াতে আসেন। রাতে ট্রেনে করে তার কুমিল্লায় ফেরার কথা ছিল।

“রাতের কোনো এক সময় বা ভোরের দিকে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।