দিনাজপুরে বাসচাপায় অটোযাত্রীর মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অটোরিকশার এক যাত্রী বাসচাপায় নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে নিতাই সাহা মোড় এলাকায় ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী জানান।
নিহত মেহেরুল ইসলামের (৪০) বাড়ি একই উপজেলার কাজীপাড়া লালবাগ গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে অটোরিকশাটিকে ফুলবাড়ীগামী একটি বাস চাপা দিয়ে চলে যায়। এতে ওই অটোযাত্রী ঘটনাস্থলেই মারা যান।
লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলেও ওসি জানান।
