২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ

সাতক্ষীরার আশাশুনিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 09:52 AM

Updated : 20 Aug 2022, 12:00 PM

সোমবার রাতে উপজেলার দক্ষিণ বড়দল বিলে ওই ব্যক্তির লাশ পাওয়া যায় বলে আশাশুনি থানার এসআই আব্দুর রশিদ জানান।

তিনি বলেন, রাত ১০টার দিকে বিলে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

“আনুমানিক পঞ্চাশ বছরের বেশি ওই ব্যক্তির পিঠ ও ঘাড়ে ১২টির বেশি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।”