পেট্রোল বোমাসহ জামায়াতের ৩৫ জন আটক
ভোলার লালমোহন উপজেলায় ‘গোপন বৈঠক চলাকালে’ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৩৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে অনেক জিহাদি বই ও সাতটি পেট্রোল বোমা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার লালমোহন পৌর এলাকার লাঙ্গলখালীর নয়নভীরা এলাকায় এ অভিযান চালানো হয়।
“গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।”
এদের মধ্যে জামায়াতের উপজেলা আমির মোস্তফা কামাল, উপজেলা শিবিরের সভাপতি আব্দুলাহ আল মামনুও রয়েছেন বলে জানান এএসপি রফিকুল।
এরা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
