গাছে ঝুলন্ত গৃহবধূর লাশ, স্বামী আটক
সাতক্ষীরায় বাড়ির পাশে গাছে ঝুলন্ত এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে সদর উপজেলার সরসকাটি গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান।
নিহত ফেরদৌসি মিরা (২২) ওই এলাকার জামাল উদ্দিনের স্ত্রী।
এ ঘটনায় জামালকে আটক করা হয়েছে বলে ওসি জানান।
এলাকাবাসীর বরাতে তিনি বলেন, জামাল উদ্দিনের পরকীয়া সম্পর্কের কারণে দুজনের মধ্যে অনেকদিন ধরেই বনিবনা ছিল না। তাছাড়া যৌতুকের জন্য মিরাকে প্রায়ই শ্বশুরবাড়ির লোকজন নিযর্াতন করত।
“সম্প্রতি মিরা বাবার বাড়ি চলে যান। রোববার এলাকাবাসীর মধ্যস্থতায় মিরা শ্বশুর বাড়িতে ফেরেন। ধারণা করা হচ্ছে, রাতে কোনো সময় শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা পর লাশ গাছে ঝুলিয়ে রাখে।”
মরদেহে আঘাতের চিহ্নও রয়েছে বলে জানান তিনি।
