২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 02:09 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

নিহত হারুন (২৩) উপজেলার সুনই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

রোববার সকালের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে বলে কলমাকান্দা থানার ওসি একেএম মিজানুর রহমান জানিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রোববার সকালে পূর্ব বিরোধের জের ধরে হারুনের সঙ্গে একই গ্রামের সুরুজ আলীর ছেলে সেতুর (২২) মধ্যে কথা কাটাকাটি হয়।

ওসি মিজানুর বলেন, “পরে সেতুর লোকজন হারুনের উপর হামলা চালালে তিনি আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঘটনার পর পরই সেতুকে আটক করা হয় বলে তিনি জানান।