২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালকলের ফিতায় কাপড় জড়িয়ে নারীর মৃত্যু

কুষ্টিয়ায় কুমারখালী উপজেলায় চালকলের ফিতায় কাপড় জড়িয়ে ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 06:13 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

নিহত রশো খাতুন (৬৫) রাইনিপাড়া গ্রামের মৃত ওয়াজ আলীর স্ত্রী।

শুক্রবার দুপুরে রাইনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে কুমারখালী থানার ওসি আমিনুল ইসলাম জানান। 

তিনি বলেন, দুপুরে রশো খাতুন চাল ভাঙ্গাতে পাশের স্যালো ইঞ্জিনচালিতে একটি রাইস মিলে যান। ধান ভাঙানোর সময় মিলের ফিতার সঙ্গে তার কাপড় পেঁচিয়ে গেলে রশো খাতুন পড়ে যান।

তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।