২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত, চালক আটক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক পথচারী ট্রাকচাপায় নিহত হওয়ার পর চালককে আটক করা হয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

দোহার-নবাবগঞ্জ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 01:23 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

বৃহস্পতিবার সকালে হাসনাবাদ ইকুরিয়া এলাকার প্রধান সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।

নিহত মো. আলীর (৩০) বাড়ি উপজেলার নাজিরের বাগ বাঙ্গালবাড়ি গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “সকালে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

আটক চালকের নাম রিয়াদ সেলিম। তার ট্রাকটিও পুলিশ জব্দ করেছে।