সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
সাতক্ষীরার পাটকেলঘাটায় বরযাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে, আহত হন অন্তত ১০ জন।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মীর্জাপুরে বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম জানান, সংঘর্ষের পর বাসটি উল্টে যায়। পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
এছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
