চরফ্যাশনের মেয়র আ. লীগের বাদলকৃষ্ণ
ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বাদলকৃষ্ণ দেবনাথ জয়লাভ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান সোমবার সন্ধ্যায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে ১৪টি কেন্দ্র এবং ৭৭টি বুথ ছিল। ভোটার ২২ হাজার ৩৩১ জন। পুরুষ ১১ হাজার ৫৭৪ এবং নারী ১০ হাজার জন।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত চরফ্যাশন পৌরসভার বর্তমান আয়তন ১৯ দশমিক ৭৫ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ৬০ হাজার।
