২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে লাইনচ্যুত ট্রেনচালক বরখাস্ত, তদন্তে কমিটি

নাটোরের লালপুরে ট্রেন দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে ট্রেনটির চালককে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 08:50 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

এদিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে বিকাল সাড়ে ৪টার দিকে উদ্ধার করে আব্দুলপুর স্টেশনে রাখা হয়েছে। ওই ট্রেনের যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে লালপুরের আব্দুলপুর জংশনের প্রবেশ মুখে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়।

এরপর একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাবল লাইন থাকায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক থাকে।

পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় প্রকৌশলী মাহবুবুল হক বকশী জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পশ্চিম অঞ্চল) শওকত জামিল মোহসির নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় যন্ত্র প্রকৌশলী ও বিভাগীয় সংকেত কর্মকর্তা।

ট্রেনটির চালককে সাময়িক বরখাস্ত করার কথাও তিনি নিশ্চিত করেন।

পুরনো খবর:

নাটোরে লাইনচ্যুত ‘দ্রুতযান’