রংপুরে `মাদক ব্যবসায়ী' খুন
রংপুরের কাউনিয়া উপজেলায় এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে, যাকে মাদক ব্যবসায়ী বলছে পুলিশ।
শুক্রবার বিকালে হারাগাছ পৌরসভার হকবাজার সংলগ্ন একটি ঝোপে অজিয়ার রহমানের (৩৫) লাশ পাওয়া যায়।
কাউনিয়া থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা অজিয়ারকে গলা কেটে হত্যার পর লাশ ঝোপে ফেলে গেছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে।
ওসি বলেন, অজিয়ার একজন ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী’। তার নামে কাউনিয়া থানায় মাদকের পাঁচটি মামলা রয়েছে।
অজিয়ার হকবাজার এলাকার মৃত আনছার আলী ছেলে বলে জানান ওসি।
