০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অফিস সহকারী বরখাস্ত

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে বেতাল বহুমুখী উচ্চবিদ্যালয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2016, 08:49 PM

Updated : 20 Aug 2022, 11:50 AM

বৃহস্পতিবার বরখাস্ত হওয়া অনীল সরকার (৫১) বেতাল গ্রামের বাসিন্দা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিছ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার স্কুল ছুটির পর অনীল ওই ছাত্রীকে খালি শ্রেণিকক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।

পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় অনীলকে সাময়িক বরখাস্ত করে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত হয় বলে সভাপতি জানান।

তদন্ত প্রক্রিয়া এখনও শুরু হয়নি।