‘সৌন্দর্য বর্ধনের জন্য’ বিলবোর্ডসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ
মৌলভীবাজারের পর্যটন এলাকা শ্রীমঙ্গল পৌরসভার বিলবোর্ডসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে। ‘সৌন্দর্য বর্ধনের জন্য’ এই উচ্ছেদ অভিযান চালানো হয় বলে সাংবাদিকদের জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল হক।
