২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জাল স্বাক্ষর দিয়ে প্রতারণা, ২ জনের দণ্ড

টাঙ্গাইলে ম্যাজিস্ট্রেটের জাল স্বাক্ষর দিয়ে প্রতারণা করার দায়ে দুইজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 07:22 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

রোববার ভ্রাম্যমাণ আদালত তাদের এ দণ্ড দেয় বলে জানান টাঙ্গাইল র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-৩) কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঘাটাইল উপজেলার হাতিমারা গ্রামের মৃত আইনউদ্দিনের ছেলে আকবর হোসেন (৪৫) ও মো. আব্দুর বারেকের ছেলে মো. রিপন মিয়া (১৬)।
 

এর আগে শনিবার রাতে ওই এলাকা থেকেই তাদের আটক করা হয় বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাল দলিল, নাম জারি খতিয়ান, জমা খতিয়ান, পরচাসহ জমির অন্যান্য কাগজপত্র তৈরি করে তাতে ম্যাজিস্ট্রেটের ভুয়া স্বাক্ষর ও সিল দিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারিত করে আসছিল এই দুই জন।

“গোপন খবর পেয়ে শনিবার রাতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল কাগজপত্র ও বিভিন্ন কর্মকর্তার জাল সিল উদ্ধার এবং তাদের আটক করা হয়।”

পরে রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালতে এক বছর করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।