কালকিনি পৌরসভায় আ. লীগ প্রার্থী বিজয়ী
মাদারীপুরের কালকিনি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
গত ৩০ ডিসেম্বর নির্বাচনের আগের রাতে পৌরসভার কাষ্ঠগর ও জোনারনন্দী কেন্দ্রে ঢুকে প্রিসাইডিং কর্মকর্তাকে জিম্মি করে ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে রাখায় কেন্দ্র দুটিতে ভোটগ্রহণ স্থগিত হয়।
ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ শেষে মঙ্গলবার ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এনায়েত হোসেন হাওলাদার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ১২৮ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজ পেয়েছেন ৬ হাজার ৭৯ ভোট।
