লক্ষ্মীপুরে চোর সন্দেহে পিটুনিতে নিহত ১
লক্ষ্মীপুরের রামগঞ্জে চোর সন্দেহে স্থানীয়দের পিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার আঙ্গারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান রামগঞ্জ থানার ওসি সোলায়মান চৌধুরী।
“এ সময় প্রতিবেশীরা বাড়ির উঠানে জড়ো হয়ে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে পিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়ার কথা বললেও তাদের পরিচয় জানাননি ওসি সোলায়মান।
