লালমনিরহাটে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
লালমনিরহাটে আদিতমারী উপজেলায় মাটিচাপা দেওয়া অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার স্বর্ণামতি সেতু এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাশে লাশটি পাওয়া যায়।
লালমনিরহাটের এএসপি (সার্কেল) মো. সোহরাওয়ার্দী জানান, আনুমানিক ৩০/৩৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এএসপি জানান, সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে মাটিচাপা দেওয়া লাশটির কিছু অংশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
তবে কী কারণে কারা ওই যুবককে হত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।
