২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় নির্বাচনোত্তর সংঘর্ষে আহত ৭

চুয়াডাঙ্গা পৌরসভায় একটি ওয়ার্ডে বিজয়ী ও পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 08:44 PM

Updated : 20 Aug 2022, 11:28 AM

শুক্রবার বিকালে শহরের এতিমখানা পাড়ায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

আহতদের মধ্যে টুটুল হোসেন (৩৮), আশাবুল হক (৩৬), রাজা হোসেন (২০), সুরুজ আলী (২৫), ও আলতাফ হোসেনকে (৫৫) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতদের বরাত দিয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসনাত পারভেজ শুভ জানান, চুয়াডাঙ্গা শহরের এতিমখানা পাড়াটি পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত।

“বিকাল সাড়ে ৪টার দিকে বিজয়ী কাউন্সিলর আবুল হোসেন ও পরাজিত আব্দুর রাজ্জাক তরুর সমর্থকরা কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

“ওই সময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তারা লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের উপর হামলা করে।”

চুয়াডাঙ্গা সদর থানার এসআই আবু জাহের ভুঁইয়া জানান, ভোট নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে।

এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।