জলঢাকায় বিএনপির জয়
নীলফামারীর জলঢাকা পৌরসভায় বিএনপির প্রার্থী ফাহমিদ ফয়সাল চৌধুরী মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা হাসান হাবিবুর রহমান ফল ঘোষণা করেন।
ধানের শীষ প্রতীক নিয়ে ফাহমিদ পান ৯ হাজার ৬৫৪ ভোট।
নারকেল গাছ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতীদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস হোসেন বাবলু পেয়েছেন ৭ হাজার ৫৪০ ভোট।
অপরদিকে আওয়ামী লীগের আব্দুল ওয়াহেদ বাহাদুর নৌকায় পেয়েছেন ৪ হাজার ৭৪৮ ভোট।
এই পৌরসভায় মেয়র পদে মোট ছয় প্রার্থী প্রতীদ্বন্দ্বিতা করেন।
পৌরসভায় মোট ভোটার ২৯ হাজার ৫৭৬ জন। মোট ১০টি কেন্দ্রের সব কটিতে ভোটগ্রহণ হয়।
