২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটচাঁদপুরের মেয়র স্বতন্ত্র প্রার্থী

ঝিনাইদহ কোটচাঁদপুর পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 01:25 AM

Updated : 25 Apr 2022, 02:22 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা দেব প্রসাদ পাল নির্বাচনের ফল ঘোষণা করেন।

তিনি জানান, নারিকেল গাছ প্রতীকে জাহিদুল ইসলাম জাহিদ পেয়েছেন ছয় হাজার ৬৫৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম সালাউদ্দিন বুলবুল সিডল ধানের শীষ প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৬০৯ ভোট।

পৌরসভায় ভোট কেন্দ্র ছিল ১২ টি; ভোটর ২৬ হাজার ২১১ জন।