কটিয়াদী পৌরসভায় নৌকার জয়
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় আওয়ামী লীগের শওকত উসমান মেয়র পদে জয়লাভ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম নৌকার শওকত উসমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন।
উসমান ১২ হাজার ৯১৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তোফাজ্জল হোসেন খান ৭ হাজার ৩৫৫ ভোট পেয়েছেন।
