মোহনগঞ্জে নৌকার প্রার্থী জয়ী
নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী লতিফুর রহমান রতন মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মোতাহসিম এ ফলাফল ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে লতিফুর রহমান রতন পান আট হাজার ৪১৪ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহাবুবুন্নবী শেখ পান চার হাজার ৩৬২ ভোট।
মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন, আওয়ামী লীগের লতিফুর রহমান রতন, বিএনপির মাহাবুবুন্নবী শেখ।
এ পৌরসভায় মোট ভোটার ১৮ হাজার ১৮১ জন। মোট ৯টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।
বিগত নির্বাচনে বিএনপির মাহাবুবুন্নবী শেখ মেয়র নির্বাচিত হয়েছিলেন।
