০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মদনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

নেত্রকোণার মদন পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল হান্নান তালুকদার মেয়র পদে জয়লাভ করেছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 08:43 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা খুরশিদ শাহরিয়ার এ ফলাফল ঘোষণা করেন।

নারিকেলগাছ প্রতীক নিয়ে মো. আব্দুল হান্নান তালুকদার পান তিন হাজার ৭৯১ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাশরিকুর রহমান পান এক হাজার ৭৫০ ভোট। তৃতীয় অবস্থানে থেকে জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র দেওয়ান মোদাচ্ছের হোসেন পেয়েছেন এক হাজার ৭২৯, এক হাজার ১১৩ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে নৌকা প্রতীক নিয়ে আছেন আওয়ামী লীগের একেএম সাইফুল ইসলাম হান্নান। সর্বশেষ অবস্থানে আছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মো ফিরোজ খান। তিনি পান ৫২ ভোট।

মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন, আওয়ামী লীগের বিদ্রোহী মো আব্দুল হান্নান তালুকদার , স্বতন্ত্র দেওয়ান মোদাচ্ছের হোসেন, আওয়ামী লীগের একেএম সাইফুল ইসলাম হান্নান, বিএনপি থেকে মো মাশরিকুর রহমান এবং জাতীয় পার্টি থেকে মো ফিরোজ খান।

এ পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ৮৬৯ জন। মোট ৯টি কেন্দ্রে সবকটিতে ভোটগ্রহণ হয়।