১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সুজানগর পৌরসভায় আ. লীগ প্রার্থী জয়ী

পাবনার সুজানগর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওয়াহাব বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 08:29 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে মির্জা আব্দুল ওয়াহাব ৬ হাজার ৭৪ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) তোফাজ্জল হোসেন তোফা ৫ হাজার ৯৫ ভোট পেয়েছেন।