পাংশায় বিএনপি প্রার্থীর পুনঃনির্বাচন দাবি
রাজবাড়ীর পাংশা পৌরসভায় অনিয়ম, কারচুপি ও জোড়পূর্বক সিল মারার অভিযোগ তুলে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী চাদ আলী খান।
বুধবার দুপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
তিনি নির্বাচন বর্জন করেছেন কি না জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নির্বাচন বর্জন করিনি, স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাই।”
এ ব্যাপারে পাংশার রিটার্নিং অফিসার মাজহারুল ইসলাম জানান, সকল ভোট কেন্দ্রে বিভিন্ন অভিযোগ এনে চাদ আলী খান একটি লিখিত অভিযোগ দিলে তাৎক্ষণিকভাবে তা তদন্ত করে দেখা হয়।
“কিন্তু অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা,” বলেন তিনি।
