২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরকাদিমে আ. লীগ প্রার্থীর ক্যাম্পে অগ্নিসংযোগ

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় আওয়ামী লীগ মেয়র প্রার্থীর ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 01:51 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

মঙ্গলবার সকালে দেখা যায় নগরকসবা মাঠে টিনের চালা ও বাঁশের বেড়া নির্মিত একচালা ক্যাম্পটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

ভোরের দিকে এতে আগুন দেওয়া হয় বলে ধারণা করছে স্থানীয়রা।

আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র শহিদুল ইসলাম শাহিন অভিযোগ করেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজন এটি জ্বালিয়ে দিয়েছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মন্সুর আহমেদ কালাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার জনপ্রিয়তায় দিশেহারা হয়ে ষড়যন্ত্রমূলকভাবে এটি করা হয়েছে।”

নিজেরা আগুন লাগিয়ে তার উপর দায় চাপানো হচ্ছে বলে দাবি করেন মন্সুর।

এ ব্যাপারে জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার ফয়সাল কাদের জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী বলেন, “নিজেরা আগুন লাগিয়ে অন্যকে ফাঁসাতে চাচ্ছে, নাকি অন্যরা আগুন লাগিয়ে দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”